শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

টিকিটের জন্য আজো রাজপথে সৌদি প্রবাসীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকিটের দাবিতে আজো (২৮ সেপ্টেম্বর) রাজধানীর কারওরান বাজারের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সৌদি আরব প্রবাসীরা।

এদিন সকাল ৭টা থেকে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে শুরু হয় তাদের এই অবস্থান। অবস্থানকারীদের বেশি ভাগের ভিসার মেয়াদ শেষ হবে ৩০ সেপ্টেম্বর।

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের কর্তৃপক্ষের শিডিউল অনুযায়ী, আজ যাদের টোকেন নম্বর ১৯০০ থেকে ২৩০০, শুধুমাত্র তাদেরই টিকেট দেয়া হবে। তবে ৩ হাজারের পরের সিরিয়ালের টোকেন নম্বর যাদের, তারাও সকাল থেকে ভিড় করেছেন।

প্রবাসীদের ফেরাতে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে দুটি এয়ারলাইন্সই। পাশাপাশি বিমান প্রবাসীদের ফেরাতে সৌদির ৩ শহরে মোট ১২টি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD