শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শ্রীলংকান প্রিমিয়ার লিগে খেলার ছাড়পত্র পাবেন না সাকিব-তামিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) কঠিন শর্তের কারণেই সোমবার সফরে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

টাইগারদের শ্রীলংকা সফর স্থগিত হওয়ার পরই উঠে আসে লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসান ও তামিম ইকবালের খেলার প্রসঙ্গ। এলপিএলের নিলামে সাকিব-তামিমের নাম রয়েছে।

সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে শ্রীলংকা সফর স্থগিতের ঘোষণা দেন পাপন। এদিন সাকিব-তামিমদের লংকান প্রিমিয়ার লিগে খেলার ছাড়পত্র দেয়া হবে কি? এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, আমি তো খেলার কোনো সম্ভাবনা দেখি না।

জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করায় এক বছরের নিষেদ্ধ হওয়া সাকিবের নিষেধাজ্ঞা উঠে যাবে ২৯ অক্টোবর। এরপর তিনি পেশাদার ক্রিকেটে ফিরতে পারবেন।

লংকান প্রিমিয়ার লিগের নিলামে সাকিবের নাম থাকা প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেছেন, আমাদের এখানে খেলা শুরু হয়ে যাচ্ছে। এখানেই খেলুক।

মার্চে করোনার কারণে বন্ধ হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগ। এখন যেহেতু শ্রীলংকা সফর হচ্ছে না, তাই বন্ধ হয়ে যাওয়া ঢাকা লিগ আবার শুরু হতে পারে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD