শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় পজিটিভ প্রিমিয়ার লিগের ১০, জেনোয়ার ১৪ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সেরি এ ক্লাব জেনোয়ার ১৪ জন খেলোয়াড় ও স্টাফ। সোমবার ক্লাব কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করেছে।

গত সপ্তাহে ডেনমার্কের মিডফিল্ডার লাসে স্কোনে ও গোলকিপার মাত্তিয়া পেরিনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই ইতালিয়ান ক্লাবটি তাদের খেলোয়াড় ও স্টাফসহ সকল সদস্যের করোনা টেস্ট করায়। তাতেই বেড়ে যায় আক্রান্তের সংখ্যা।

এক বিবৃতিতে জেনোয়া জানিয়েছে, তারা স্বাস্থ্যবিধি মেনে সকল ধরনের ব্যবস্থা নিয়েছে। এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে।

ইতালিয়ান লিগে রোববার নাপোলির মাঠে ৬-০ গোলে ধরাশায়ী হয়েছে জেনোয়া। ৩ অক্টোবর, শনিবার তুরিনকে ঘরের মাঠে স্বাগত জানানোর কথা তাদের।

অন্য দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে কোভিড-১৯ এ পজিটিভ হয়েছে ১০ জন। আক্রান্ত সবাই আগামী দশ দিন স্বেচ্ছা-অন্তরণে থাকবে।

গত সপ্তাহে করোনায় পজিটিভ হয়েছেন ওয়েস্ট হ্যাম কোচ ডেভিড ময়েস এবং ক্লাবটির দুজন ফুটবলার- ইসা দিওপ ও জশ কুলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD