বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে তিন মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

মারণভাইরাস করোনার ভ্যাকসিন কেনা ও সরবরাহের জন্য বাংলাদেশকে তিন মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। আজ মঙ্গলবার এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এডিবি পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ে চুক্তি সই হয়েছে। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সই করেছেন।

বিষয়টি নিয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, এ সহায়তা দেওয়ার ফলে আমরা অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। ভ্যাকসিন সংগ্রহ ও ব্যবহার করার জন্য বাংলাদেশ এ অনুদান ব্যবহার করবে। যদিও বাংলাদেশে কভিড-১৯ নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও জনগণকে ভ্যাকসিন সরবরাহ করা হলে দেশের অর্থনৈতিক কার্যক্রম পুনরায় পুরোদমে শুরু করা যাবে।

তিনি আরো বলেন, করোনাভাইরাসে স্বাস্থ্য ও অর্থনৈতিক প্রভাব কমাতে এ অনুদান গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD