কিছুক্ষণের মধ্যে বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। এরই মধ্যে আদালতে প্রবেশ করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে এ মামলার ৮ প্রাপ্তবয়স্ক আসামিকে আদালতে আনা হয়েছে। এর আগে সকালে সাড়ে ৮টার দিকে বাবার মোটরসাইকেলে করে আদালতে আসেন এ মামলার অন্যতম আসামি আয়শা সিদ্দিকা মিন্নি।
এছাড়া মামলার বাদী রিফাতের বাবা দুলাল শরীফ সকাল সাড়ে ৯টার দিকে আদালতে প্রবেশ করেছেন।
প্রাপ্ত বয়স্ক আসামিরা হলেন, রাকিবুল হাসান রিফাত ফরাজি (২৩), আল কাইউম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯), ও কামরুল ইসলাম সাইমুন (২১)।
লাইটনিউজ