শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

যুক্তরাষ্ট্রে একদিনে ২৫০০ মৃত্যুর রেকর্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও প্রায় আড়াই হাজার মানুষ। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫০০ জনেরও বেশি।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ৬ লাখ ১৩ হাজার ১৮৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০ হাজার ১০৭ জন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন নিউইয়র্কে। এ অঙ্গরাজ্যে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৭৮৬ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িছে ১০ হাজার ৮৪২ জন। আর আক্রান্ত হয়েছেন দুই লাখেরও বেশি মানুষ। এরপর নিউজার্সিতে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৮৩৪ জন, মারা গেছেন ২ হাজার ৮০৫ জন।

এদিন আক্রান্তের সংখ্যায় মিশিগানকে টপকে তৃতীয়স্থানে উঠে এসেছে ম্যাসাচুসেটস। এ অঙ্গরাজ্যটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজারের বেশি, মারা গেছেন ৮৪৪ জন। মিশিগানে ২৫ হাজার আক্রান্ত ও ১ হাজার ৬০২ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: ডেইলি মেইল

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD