বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ধর্ষণের প্রতিবাদে পাবনায় মিছিল ও ছাত্র সমাবেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

দেশব্যাপী সংঘটিত যৌন হয়রানি, ধর্ষণের প্রতিবাদ ও তার একমাত্র শাস্তি ফাঁসির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। পাবনার তৃণমূল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের সংগঠন পাবনা স্টুডেন্টস এসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করে।

শনিবার (৩ অক্টোবর) সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটক থেকে যাত্রা শুরু করে বিক্ষোভ মিছিলটি পাবনা শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ করে। এরপর ট্র্যাফিক মোড়ে এসে ছাত্র সমাবেশের রূপ নেয়। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জীবন কুমার সরকারের সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা এম এইচ অনিক এর সভাপতিত্বে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন সদস্য স্মরণী আক্তার বর্ষা, আবির মোহাম্মদ জাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছাত্রনেতারা ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ও ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল আদালত গঠন করে সারাদেশে দ্রুত সকল ধর্ষণের ঘটনায় বিচারের দাবি জানান। পাবনা স্টুডেন্টস এসোসিয়েশনের এই দাবিকে সাধুবাদ জানিয়ে পাবনার বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD