বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রবাসীদের অবরোধ প্রত্যাহার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারা চত্বরের অবরোধ তুলে নিয়েছেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা। রোববার বিকেল পৌনে ৪টার দিকে এ অবরোধ তুলে নেন তারা। এরপর সড়কে যান চলাচল শুরু হয়।

এর আগে বেলা পৌনে তিনটার দিকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টোকেন দাবিতে সার্ক ফোয়ারা চত্বরে অবস্থান নেন কয়েক হাজার প্রবাসী। তখন সব সড়ক বন্ধ হয়ে যায়। তীব্র যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে মানুষজন।

এর আগে সকাল থেকে হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্সের টোকেনের জন্য বারো থেকে পনেরো হাজার প্রবাসী অবস্থান নেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে একপর্যায়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। পরে পুলিশ বিক্ষোভরতদের পিটিয়ে হোটেল এলাকা থেকে বের করে দেয়।

গেলো ২৬ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ৪ অক্টোবর নতুন টোকেন দেওয়া হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD