শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘লিজেন্ড’ মাশরাফির জন্মদিনে আইসিসির শুভেচ্ছা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

পরিসংখ্যান যাই বলুক বাংলাদেশ ক্রিকেটে তিনি নিঃসন্দেহে কিংবদন্তি। তার নেতৃত্বেই ওয়ানডে ক্রিকেটে টাইগাররা পা রেখেছে নতুন উচ্চতায়! সেই মাশরাফি বিন মর্তুজার জন্মদিন আজ, ৫ অক্টোবর। ৩৭ পেরিয়ে ৩৮-এ পা দিলেন এই তারকা ক্রিকেটার।

১৯৮৩ সালের এই দিনে নড়াইলে জন্ম নেন ম্যাশ। এরপর সময়ের পথ ধরে উঠে এসেছে বাংলাদেশ জাতীয় দলে। জন্মদিনে তাকে ‘কিংবদন্তি’ আখ্যা দিয়ে শুভেচ্ছা জানাল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

কারণটাও সংগত। মাশরাফি নিজেকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছেন। ২০০১ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে অভিষেক। তারপর ইনজুরির সঙ্গে লড়াই করে এই পেসার টিকে থেকেছেন ক্রিকেটে। হার মানেন নি! লড়ে গেছেন।

সেই মাশরাফিকে জন্মদিনে শুভেচ্ছা জানাল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মাশরাফির ছবি পোস্ট করে লিখেছে-

‘বাংলাদেশের হয়ে যেসব রেকর্ড মাশরাফির- অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ১১৭টি ম্যাচ, ওয়ানডেতে সবচেয়ে বেশি ২৬৯টি উইকেট। ওয়ানডেতে সেরা বোলিং ফিগার ২৬/৬, যৌথভাবে সবচেয়ে বেশি ২১৮টি ওয়ানডে ম্যাচ খেলা খেলোয়াড়।

শুভ জন্মদিন কিংবদন্তি!’

মাশরাফি জাতীয় দলের হয়ে ৩৬ টেস্ট, ২১৮ ওয়ানডে আর ৫৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ম্যাশ। আনুষ্ঠানিকভাবে এখনো অবসর নেন নি তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD