শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

রোগ-ব্যাধিতে যে তাসবিহ ও দোয়া পড়বেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

ধর্ম ডেস্ক : রোগ-ব্যাধি বান্দার জন্য যেমন পরীক্ষা তেমনি তা আল্লাহর আজাব-গজবেরও ইঙ্গিত বহন করে। জানা-অজানা অনেক কঠিন রোগ-ব্যাধিতে আক্রান্ত হয় মানুষ। এসব রোগ-ব্যাধি থেকে মুক্তির অন্যতম উপায় হচ্ছে মহান আল্লাহর তাসবিহ ও তার কাছে ধরনা দেয়া।

কুষ্ঠ, অন্ধত্ব, পক্ষাঘাতগ্রস্ত রোগ-ব্যাধিসহ জটিল ও কঠিন অচেনা-অজানা সব রোগ-ব্যাধির চিকিৎসায় মহান আল্লাহর তাসবিহ এবং দোয়া পড়ার মধ্যে রয়েছে শান্তি এবং মুক্তি। তাহলো-
– سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ وَبِحَمْدِهِ
উচ্চারণ- ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি।’

অতপর এ দোয়া পড়া-
– اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ مِمَّا عِنْدَكَ، وَأَفِضْ عَلَىَّ مِنْ فَضْلِكَ، وَانْشُرْ عَلَىَّ رَحْمَتَكَ، وَأَنْزِلْ عَلَىَّ مِنْ بَرَكَاتِكَ
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিম্মা ইনদাকা ওয়া আফিজ আলাইয়্যা মিন ফাদলিকা ওয়ানছুর আলাইয়্যা রাহমাতাকা ওয়ানজিল আলাইয়্যা বারকাতাকা।’ (তাবারানি ফি মুজামুল কাবির)
অর্থ : হে আল্লাহ! তোমর কাছে যা আছে আমি তাই তোমার কাছে চাই। তোমার অনুগ্রহের একটু ধারা আমার দিকে প্রবাহিত করো এবং তোমার রহমতের একটু বারি আমার ওপর বর্ষণ করো আর তোমার বরকতসমূহ থেকে একটুখানি আমার প্রতি নাজিল করো।

আমল : সকাল-সন্ধ্যায় তথা ফজর ও মাগরিবের ফরজ নামাজের পর তাসবিহ তিনবার এবং দোয়াটি একবার নিয়মিত আমল করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত তাসবিহ ও দোয়া পড়ার মাধ্যমে সব কঠিন রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকতে তাঁরই কাছে ধরনা দেয়ার তাওফিক দান করুন। আমিন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD