বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ধর্ষণের প্রতিবাদে উত্তরায় সড়ক অবরোধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

ধর্ষণের প্রতিবাদে রাজধানীর উত্তরায় ছাত্র আন্দোলন চলছে। বুধবার তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

এদিনে উত্তরা হাউস বিল্ডিং চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলাচল ব্যাহত হয়। এ সময় সড়কের দুদিকে প্রায় ১০ কিলোমিটার যানজট তৈরি হয়েছে।

টঙ্গী সরকারি ইউনিভার্সিটি কলেজের ছাত্র মৃণাল বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন চেয়ে আমরা আন্দোলন করছি। আর কোনো মা ও বোনের ইজ্জত নিয়ে আমরা খেলতে দেব না।

উত্তরা ইউনিভার্সিটির ছাত্রী মোহনা বলেন, ধর্ষণ বন্ধ ও ন্যায়বিচার দাবি আদায়ে আমরা রাজপথে নেমেছি এবং এ দাবি আদায় করেই ঘরে ফিরব।

উত্তরা পূর্ব জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী হানিফুল ইসলাম বলেন, মহাসড়ক অবরোধ করায় অনেক মুমূর্ষু রোগী এবং জরুরি কাজে চলাচলকারী মানুষের দুর্ভোগ হচ্ছে। ছাত্রদের বোঝাতে এবং মহাসড়ক ছেড়ে দিতে অনুরোধ করছি। ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলন চলছিল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD