বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে : ডিআইজি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি ‘শান্ত’ ও ‘নিয়ন্ত্রণে’ রয়েছে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় কুতুপালং ক্যাম্প পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে এই ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়। আহত হয় অন্তত ২০ জন। এরপর ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়।

ডিআইজি বলেন, তবে ক্যাম্পে কিছুটা উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে চারজন নিহতের পর থেকে যৌথবাহিনী ক্যাম্পে টহল দিচ্ছে। ক্যাম্পে আইনশৃংখলা রক্ষায় যা যা করণীয়, তা করা হবে বলে জানান তিনি।

ডিআইজি মো. আনোয়ার হোসেন বিকেল ৪টার দিকে কুতুপালং লম্বাশিয়া ১নম্বর ক্যাম্পে পৌঁছান। পরে সেখানকার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন।

গত কয়েকদিন ধরে এই রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘাত-সংঘর্ষে উদ্ভূত পরিস্থিতিতে ডিআইজি সেখানে পরিদর্শনে গেলেন।

এদিকে, সংঘর্ষে নিহত চারজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে উখিয়া থানার পুলিশ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD