শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মেসির গোলে বিশ্বকাপ বাছাইয়ে শুভ সূচনা আর্জেন্টিনার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আমেরিকা অঞ্চলের লড়াইয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা। ইকুয়েডেরের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় আলবিসেলেস্তাদের।

ঘরের মাঠে শুরুটা দারুন করে লিওনেল মেসির দল। ম্যাচের ১৩ মিনিটে ডিবক্সের মধ্যে লুকাস ওক্যামপোস ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে দলকে লিড এনে দেন লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে এটি ৭২তম গোল এলএমটেনের। আর ৫ গোল করলেই ছুঁয়ে ফেলবেন দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গোলদাতা পেলেকে। পুরো ম্যাচে বলের দখলে এগিয়ে থাকলেও ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। বিপরীতে গোল পরিশোধ ব্যর্থ হয় ইকুয়েডর। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

অপর ম্যাচে ম্যাক্সিমিলানো গোমেজের শেষ মুহূর্তের গোলে চিলিকে ২-১ গোলে হারিয়েছে উরুগুয়ে। ঘরের মাঠ এস্তাদিও ক্যান্তেনারিওতে প্রথমে এগিয়ে যায় উরুগুয়ে। ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি থেকে কাঙ্খিত গোল এনে লুইস সুয়ারেজ। দ্বিতীয়ার্ধের শুরুতেই অ্যালেক্সিস সানচেজের গোলে সমতায় ফেরে চিলি। ম্যাচের শেষ সময়ে ম্যাক্সিমিলানো গোমেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD