শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শ্রীলঙ্কায় হঠাৎ বেড়েছে করোনা; সাকিবদের নিলাম স্থগিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

বারবার পিছিয়ে যাচ্ছে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম আসর। কারণ সেই কোভিড মহামারী। কোয়ারেন্টিন জটিলতায় কয়েক দিন আগেই বাংলাদেশের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেছে। ওই সময়টায় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজনের পরিকল্পনা করেছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। তবে আবারও বিপদ। করোনার করাণে এবার নিলাম স্থগিত হয়ে গেল!

করোনা প্রতিরোধে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সবচেয়ে সফল দেশটি হলো শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রটিতে করোনা রোগী কিংবা করোনা মৃত্যুর সংখ্যা খুবই কম। গত ৬ মাসে শ্রীলঙ্কায় করোনায় আক্রান্তের সংখ্যা মাত্র সাড়ে ৪ হাজার আর মৃত্যু হয়েছে মাত্র ১৩জনের। কিন্তু হুট করেই গত ৭২ ঘণ্টায় দেশটিতে করোনা রোগী বেড়ে গেছে। রাজধানী কলম্বোর কাছেই একটি কারখানায় একসঙ্গে ১০০০ করোনারোগী শনাক্ত হওয়ার পর আবার নড়েচড়ে বসেছে শ্রীলঙ্কা সরকার।

বিশ্বজুড়ে করোনা ছড়িয়ে পড়ার পর শ্রীলঙ্কায় কখনই একসঙ্গে এত মানুষ আক্রান্ত হয়নি। এর ফলে নতুন করে শুরু হয়েছে লকডাউন। আবারও কঠোর স্বাস্থ্যবিধি ঘোষণা করা হয়েছে। খেলা-অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ শুক্রবার এলপিএলের যে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেটাও স্থগিত হয়ে গেছে। শ্রীলঙ্কা ক্রিকেটের একজন মুখপাত্র বলেছেন, পরিস্থিতির উন্নতি হলে আগামী ১৯ অক্টোবর এই প্লেয়ার ড্রাফট আয়োজনের সম্ভাবনা আছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD