রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় সোনাগাজীর আওয়ামী লীগ নেতার ৭ দিনের রিমান্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

ফেনীর সোনাগাজীতে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রী (১২) কে ধর্ষণের ঘটনায় তমিজ উদ্দিন নয়নের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করছিল।

এরআগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের চুনি মাঝি বাড়ির বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। নয়ন ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ইতোমধ্যে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ। বিয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. ইকবাল হোসেন জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য ৩ সদস্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার নমুনা সংগ্রহ করা করে চট্টগ্রামে পাঠানো হয়েছে। ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক গোলাম জিলানী বলেন, স্কুলছাত্রী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।

পুলিশ, নির্যাতিতার পরিবার ও এলাকাবাসী জানায়, ভাদাদিয়া গ্রামের চুনি মাঝি বাড়ির মৃত সৈয়দ আহম্মদের ছেলে তমিজ উদ্দিন নয়নের বাড়ির সামনে একটি ফার্নিচার দোকান রয়েছে। গত ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দোকানে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে তাকে ও তার পিতাকে হত্যার হুমকি দেয় নয়ন। বিষয়টি নয়নের স্ত্রী দেখে ফেললে তার মুখ বন্ধ করার জন্য নয়ন তাকে মারধর করেন। স্বামী-স্ত্রীর ঝগড়ায় এক কান দুই কান হতে হতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই ছাত্রী তার পিতা-মাতার কাছে মুখ খুলে ঘটনার বর্ননা দেয়।

সোনাগাজী মডেল থানার ওসি তদন্ত আবদুর রহীম সরকার জানান, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে রাতেই তমিজ উদ্দিন নয়নকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD