বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকার বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব পাচ্ছে দুই সিটি করপোরেশন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

বর্ষা এলেই ডুবে যায় ঢাকা। বন্ধ খাল, বদ্ধ ড্রেনের কারণে জলাবদ্ধতা তৈরি হলেও সমাধানের পথ খোঁজার বদলে চলে দোষারোপ। ফলে এবার রাজধানীর জলাবদ্ধতা নিরসনে বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব পাচ্ছে সিটি করপোরেশন।

ঢাকা ওয়াসার থেকে এই দায়িত্ব ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হচ্ছে। এ জন্য আগামীকাল রবিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে পানি নিষ্কাশনের দায়িত্ব দুই সিটির কাছে হস্তান্তরের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হবে।

আজ শনিবার স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, সভায় আলোচনার মাধ্যমে বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসার কাছ থেকে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের বিষয়টি চূড়ান্ত হবে।

সভায় সভাপতিত্ব করবেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। এ ছাড়া সভায় ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং অন্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD