শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের উড়ন্ত সূচনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা পেয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় শনিবার সকালে বলিভিয়াকে তারা উড়িয়ে দিয়েছে ৫-০ গোলের ব্যবধানে। এমন জয়ে জোড়া গোল করেছেন রবার্তো ফিরমিনো। একটি করে গোল করেছেন মারকুইনহোস ও ফিলিপে কুতিনহো। অপর গোলটি এসেছে আত্মঘাতি খাত থেকে।

বলিভিয়ার বিপক্ষে ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। এ সময় কর্নার পায় সেলকাওরা। কর্নার থেকে দানিলোর ক্রসে মাথা লাগিয়ে বল জালে জড়ান মারকুইনহোস।

৩০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ফিরমিনো। এ সময় রেনান লোদির বাড়িয়ে দেওয়া বলে খুব কাছ থেকে জালে জড়ান তিনি। প্রথমার্ধের বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিরতির পর ৪৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফিরমিনো। এই গোলে তাকে সহায়তা করেন নেইমার। ৬৬ মিনিটে কুতিনহোর ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন বলিভিয়ার হোসে কারাসকো।

৭৩ মিনিটে দারুণ বোঝাপোড়ায় গোল করেন কুতিনহো। এ সময় নেইমারের ক্রসে মাথা লাগিয়ে বল জালে পাঠান কুতিনহো। তাতে ব্রাজিল এগিয়ে যায় ৫-০ ব্যবধানে। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD