শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

৩ দফা দাবিতে ইতালি প্রবাসীদের মানববন্ধন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার : করোনার প্রকোপের আগে ও প্রথম দিকে ইতালি থেকে ছুটিতে আসা প্রবাসীরা এখন বিপাকে পড়েছেন। ফ্লাইট ও ভিসার মেয়াদ না থাকায় তারা এখন নিজ কর্মস্থলে ফিরে যেতে পারছেন না।

তাই কাজে ফেরার জন্য ইতালি দূতাবাসের সামনে মানববন্ধন করছেন তারা।

রোববার (১১ অক্টোবর) সকালে গুলশানে ইতালি দূতাবাসের সামনে মানববন্ধন করেন ইতালি ফেরত প্রবাসীরা।

এ সময় তারা বলেন, করোনার কারণে গত ৮-১০ মাস ধরে তারা দেশে আটকে আছেন। কিন্তু আটকে পড়াদের মধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা এখন উদ্বিগ্ন। কিন্তু ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইতালি। তাই তারা মানববন্ধন করছেন।

ইতালি প্রবাসীদের তিন দফা দাবিগুলো হচ্ছে- যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করা, বাংলাদেশ থেকে ইতালির ফ্লাইট চালু করা ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতালি প্রবাসীদের সহায়তা করা।

জানা গেছে, দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আরেকটি মানববন্ধন কর্মসূচি পালন করবেন তারা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD