শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আইপিএলে যে দলে খেলবেন সালমা-জাহানারা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নারী টুর্নামেন্টে এ বছর খেলবেন বাংলাদেশ দলের অধিনায়ক ও সহঅধিনায়ক সালমা খাতুন আর জাহানারা আলম।

আইপিএলের গত আসরে জাহানারা আলম খেলেছিলেন। এ বছর তার সঙ্গে আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন সালমা খাতুন।

জাহানারা আলম আইপিএলের গত আসরে খেলেছিলেন ভেলোসিটিতে। এ বছরও তিনি সেই দলের হয়েই খেলবেন। জাহানারার দলের নেতৃত্বে থাকছেন ভারতের তারকা ক্রিকেটার মিতালি রাজ।

আইপিএলে সালমা খাতুন খেলবেন ট্রেইলব্লেজার্সে। তার দলের নেতৃত্ব দেবেন স্মৃতি মান্দানা। এই দলে আছেন ভারতীয় তারকা ক্রিকেটার ঝুলন গোস্বামী, পুনম রাউতের মতো অভিজ্ঞরা।

ভারতে করোনাভাইরাস তুলনামূলক বেশি সংক্রমিত হওয়ায় এ বছর আইপিএল হচ্ছে আরব আমিরাতে। আগামী ৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে মেয়েদের আইপিএলের তৃতীয় আসর।

নারীদের আইপিএলের প্রথম আসরে খেলেছিল দুটি দল। দ্বিতীয় আসরে খেলে তিন দল। এবছরও তিনটি দল টি-টোয়েন্টির এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নেবে।
রাউন্ড রবিন লিগ শেষে সেরা দুই দল ৯ নভেম্বরের ফাইনালে মুখোমুখি হবে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সুপারনোভাস ও ভেলোসিটির ম্যাচ দিয়ে শুরু হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। একই ভেন্যুতে পরদিন জাহানারার ভেলোসিটির বিপক্ষে নামবে সালমার ট্রেইলব্লেজার্স।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD