বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

যশোরের বাঘারপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার দয়রামপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা ‍বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ইব্রাহিম উপজেলার দয়রামপুর এলাকার জামান বিশ্বাসের ছেলে। আহতরা হলেন- ক্ষেত্রপালা এলাকার আনোয়ার হোসেনের ছেলে মনির হোসেন (৪৫), দয়রামপুর এলাকার সলেমান মোল্যার ছেলে নজরুল ইসলাম (৪৫)।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দয়রামপুর শেরশাহ সড়কের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ইব্রাহিম হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD