শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বদলে গেল পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজের ভেন্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

চলতি মাসেই পাকিস্তান সফর করবে জিম্বাবুয়ে। এই সফরে জিম্বাবুয়ে খেলবে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে ম্যাচগুলো আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ।

সূচি অনুযায়ী আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাহোরে। তবে বিপত্তি মুলতান নিয়ে। এখানে অনুষ্ঠিত হবার কথা ছিল টি-টোয়েন্টি সিরিজ।

কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো মুলতানের বদলে সরিয়ে নেয়া হয়েছে রাওয়ালপিন্ডিতে। আগামী ৭, ৮ ও ১০ নভেম্বর রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

দুটি সিরিজের জন্য এরিইমধ্যে ৩২ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। আগামী ২০ অক্টোবর পাকিস্তান পৌঁছাবে দলটি। এক সপ্তাহের কোয়ারেন্টিন শেষে ২৮ অক্টোবর থেকে শুরু হবে অনুশীলন।

জিম্বাবুয়ে দল: চামু চিবাবা , ফারাজ আকরাম, রায়ান বার্ল, ব্রায়ান চারি, টেন্ডাই চাতারা, এল্টন চিগুম্বুরা, টেন্ডাই চিসোরো, ক্রেইগ আরভিন, তিনাশে কামুনহুকামুই, ওয়েসলে মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মুম্বা, রিচমন্ড মুতুম্বামি, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড গারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুমবা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো ও শন উইলিয়ামস।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD