শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আবারও ‘ফাইনালে’ মুখোমুখি ব্রাজিল-পেরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

২০১৯ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল পেরু। ওই ম্যাচে ৩-১ গোলে জয় তুলে শিরোপা জিতেছিল তিতের শিষ্যরা। বছর ঘুরে আবারও দুই দল মাঠে নামছে। যদিও এটি বিশ্বকাপ বাছাইপর্ব।

বুধবার পেরুর রাজধানী লিমায় বাংলাদেশ সময় ভোর ছয়টায় মুখোমুখি হচ্ছে দুই দল।

কোপার গেল আসর অনুযায়ী, দক্ষিণ আমেরিকা অঞ্চলের সেরা দুই দলের ম্যাচকে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিবিএস স্পোর্টস আরেকটি ‘ফাইনাল’ বলেই গণ্য করেছে।

২০২২২ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে ৫-০ গোলে জয় তুলে নেয় সেলেকাওরা।

ঘরের মাঠ সাউপাউলোতে জোড়া গোল করেন লিভারপুল তারকা রাবার্তো ফিরমিনো। পিএসজির মার্কুইনহোস ও বার্সেলোনার ফিলিপে কুতিনহো একটি করে গোল করেন। আরেকটি গোল প্রতিপক্ষের ভুলে হয়েছিল।

স্তাডিও ন্যাসিওনাল ডি লিমায় নেইমার-কাসেমিরোরা এই ম্যাচে অবশ্যই জয় তুলেই ফিরতে চাইবে।

অন্যদিকে প্যারাগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে কাতার বিশ্বকাপে যাওয়ার মিশন শুরু করেছে পেরু।

প্রতিপক্ষের মাঠে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র তুলে ঘরে ফিরেছে পেরু। দুটি গোলই করেছেন সৌদি আরবের ক্লাব আল হিলালের হয়ে খেলা মিডফিল্ডার আন্দ্রে কারিলো।

অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ রিকার্ডো গারেকার অধীনে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দেয়াই লক্ষ্য পেরুর।

লাইটনিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD