শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আইপিএলে ফিরছেন গেইল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১৩তম আসরের অর্ধেক ম্যাচ ইতিমধ্যে হয়ে গেছে। প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলে ফেলেছে। অথচ এখনও কোনো ম্যাচে খেলানো হয়নি ক্রিস গেইলকে।

গেইলকে না খেলার খেসারত দিতে হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। নিজেরদের প্রথম সাত ম্যাচের ছয়টিতে হেরে পয়েন্ট টেবিলের তালানীতে পড়ে আছে তারা।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ক্রিস গেইলের খেলার কথা ছিল। সবশেষ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও একাদশে ছিলেন না ক্যারিবীয় ব্যাটিং দানব।

গেইলকে না খেলানো প্রসঙ্গে কিংস ইলেভেন পাঞ্জাবের প্রধান কোচ অনিল কুম্বলে বলেছেন, খাবারে বিষ ক্রিয়ার জন্য হঠাৎ করেই গেইলের শরীর খারাপ হয়ে যায়। যে কারণে তাকে হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামানো হয়নি। গেইলের শরীর এতটাই খারাপ হয়েছিল যে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

কিংস ইলেভেন পঞ্জাব সূত্রে জানা যায়, গেইল এখন পুরোপুরি সুস্থ। দলের অনুশীলনেও ফিরছেন তিনি। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নামতে পারেন এইক্যারিবিয়ান।

চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার নয় মাস পর ফের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন গেইল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD