শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

১৫ বছর পর পাকিস্তানে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

ধীরে হলেও ফের পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। এইতো এ বছরের শুরুতেই দেশটিতে সফরে যায় বাংলাদেশ ক্রিকেট দল। যাওয়ার কথা ছিল আরও এক দফা। কিন্তু করোনাভাইরাসের কারণে যাওয়া হয়নি। পাকিস্তানে অনেক দিন ধরেই যাচ্ছে না ইংল্যান্ড ক্রিকেট দল। সেই ২০০৫ সালে দেশটিতে ক্রিকেট খেলতে গিয়েছিল তারা। এরপর সন্ত্রাস কবলিত থাকায় নির্ধারিত সফর থেকে নিজেদের সরিয়ে নেয় তারা। পাকিস্তানের হোম সিরিজ তারা খেলেছে সংযুক্ত আরব আমিরাতে।

তবে অনেক দিন পর এসে পাকিস্তান সফরে যাচ্ছে ইংলিশরা। আইসিসির এফটিপি বলছে- ২০২২ সালে পাকিস্তান সফরে যাওয়ার কথা তাদের। কিন্তু আসছে বছরের জানুয়ারিতেই পাকিস্তানে দেখা যেতে পারে ইংল্যান্ড ক্রিকেট দলকে।

২০২১ সালে সীমিত ওভারের সংক্ষিপ্ত সূচিতে খেলতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) আমন্ত্রণ জানাল পাকিস্তান। আর সেটা হলে ১৫ বছরের অপেক্ষা শেষে ফের পাকিস্তানে দেখা যাবে ইংলিশ ক্রিকেটারদের।

অবশ্য ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থমকে যায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট। প্রায় ১০ বছর নিজ দেশে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারছিল না পাকিস্তান। ২০১৫ সালের পর ফের এশিয়ার এই দেশটিতে যেতে পারে তারা।

সপ্তাহ খানেক আগে আমন্ত্রণ পেয়েছে ইসিবি। সেই প্রস্তাবে ইতিবাচক রয়েছে তারা। তবে অবশ্যই পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে তারা। নিরাপত্তার বিষয়টা সবচেয়ে গুরুত্ব পাবে। করোনার সময়টাতে ইংল্যান্ডের জন্য সঠিক জৈব নিরাপত্তা বলয় তৈরি করবে পিসিবি। আর পুরো ব্যবস্থা পর্যবেক্ষণ করতে ইসিবি আগেই পাঠাবে চিকিৎসকদের একটি দল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD