বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নড়ে ওঠা নবজাতক সুস্থ আছে: চিকিৎসক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

দাফনের সময় নড়ে ওঠা নবজাতক সুস্থ আছে। তবে সে শঙ্কামুক্তও নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) গাইনি বিভাগের শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার আলাউদ্দিন শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বলেন, নবজাতক এখন সুস্থ আছে। তাকে দ্রুত সেরে তোলার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, নবজাতকের চিকিৎসার কোনো ঘাটতি নেই। তবে সে শঙ্কামুক্তও নয়।

নবজাতকের বাবা ইয়াসিন মোল্লা বলেন, আমার সন্তান এখনো সুস্থ আছে। আপনারা দোয়া করবেন।

উল্লেখ্য, শুক্রবার (১৬ অক্টোবর) নবজাতকটিকে মৃত বলে স্বজনদের কাছে বুঝিয়ে দেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা। স্বজনরা শিশুটিকে দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করেন। কবরস্থানেও নিয়ে যাওয়া হয়। আর মাত্র কয়েক মুহূর্ত বাকি দাফনের। এমন সময় নড়েচড়ে উঠে শিশুটি।

এদিকে, জীবিতকে মৃত বানানোর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD