বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লংমার্চ থেকে নতুন কর্মসূচি: ২১ অক্টোবর রাজপথ অবরোধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

ঢাকা থেকে শুরু হওয়া ধর্ষণ ও ‘বিচারহীনতার’ বিরুদ্ধে ৯ দফা দাবিতে লংমার্চ নোয়াখালীতে এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে। সমাবেশ থেকে দুইদিনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে ২১ অক্টোবর রাজপথ ও রেলপথ অবরোধ করা হবে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নোয়াখালীর জেলা শহর মাইজদীতে কেন্দ্রীয় শহীদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

লংমার্চ সমাবেশে বক্তারা বলেন, ‘এ সরকার ধর্ষকদের লালন করে আসছে। যারা ধর্ষকদের লালন-পালন করছে, তাদের বিচার চাই। এ দেশের তরুণরা লড়াই করে যাবে। আমাদের আন্দোলন চলবে।’

এ সময় বক্তারা আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ না করলে হরতাল অবরোধের মতো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। এর আগে, ১৯ অক্টোবর সারাদেশে বিক্ষোভ ও সমাবেশ এবং ২১ অক্টোবর রাজপথ, রেলপথ অবরোধ করা হবে।

নোয়াখালী লংমার্চের সমন্বয়ক ও জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুনের সভাপতিত্বে ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র নোয়াখালীর সাধারণ সম্পাদক পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট একাংশের সভাপতি মাসুদ রানা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট একাংশের সভাপতি আল কাদরী জয়, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের গোলাম মোস্তফা, বাংলাদেশ নারী মুক্তির সীমা দত্ত প্রমূখ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD