বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

তৃতীয় শ্রেণি পাশ শ্বশুর-জামাইয়ের ডেন্টাল ক্লিনিকে অভিযান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

তৃতীয় শ্রেণি পাশ শ্বশুর ও এসএসসি পাস মেয়ে-জামাই মিলে খুলে বসেছেন ডেন্টাল ক্লিনিক। দন্ত্য চিকিৎসক সেজে রোগীদের প্রেসক্রিপশনও দিয়ে যাচ্ছিলেন।

সোমবার দুপুরে রাজধানীর খিলগাঁও এলাকার এ ভুয়া ক্লিনিকে অভিযান চালিয়ে জামাই-শ্বশুরকে গ্রেফতার করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। প্রতারণার অভিযোগে শ্বশুরকে ২ বছর ও জামাইকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

র‍্যাব জানায়, সম্পর্কে তারা জামাই-শ্বশুর। জামাই’র পড়ালেখার দৌঁড় এসএসসি পর্যন্ত, শ্বশুর লিখতেই জানেন না। অথচ দুজন মিলে দন্ত্য চিকিৎসক সেজে খুলে বসেছিলেন ডেন্টাল ক্লিনিক।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, মার্চে ভুয়া এই ডেন্টাল ক্লিনিক চালু করেন জামাই-শ্বশুর। নূর হোসেন একটি ক্লিনিকে অফিস সহকারী হিসেবে কিছুদিন কাজ করেছেন। তিনি মেয়ে জামাই জাহিদুল ইসলামকে দিয়ে প্রেসক্রিপশন লেখাতেন। এমন ভুয়া ডাক্তারদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD