রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

রায়হান হত্যা: কনস্টেবল টিটু চন্দ্র গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দর বাজার ফাঁড়িতে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় বরখাস্ত হওয়া কনস্টেবল টিটু চন্দ্র দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) লাইন্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খালেদুজ্জামান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে রায়হান আহমেদ নামের এক যুবককে আটক করে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। অভিযোগ উঠেছে, ওই রাতে ফাঁড়িতে তার ওপর নির্যাতন চালায় পুলিশ এবং ছেড়ে দেওয়ার জন্য ১০ হাজার টাকা দাবি করে। ভোরে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে ছেলের ফোন পান রায়হানের বাবা। বাবাকে টাকা নিয়ে আসার অনুরোধ করেন রায়হান। রায়হানের বাবা টাকা নিয়ে পুলিশ ফাঁড়িতে গেলে তাকে জানানো হয়, রায়হান এখন ঘুমাচ্ছে, সকাল ১০টার দিকে আসতে হবে। সকাল ১০টার দিকে গেলে তাকে ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে যেতে বলা হয়। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, রায়হার মারা গেছেন।

এ ঘটনায় গত ১১ অক্টোবর রাতে সিলেট কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। এ মামলার তদন্তভার দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

রায়হানের মৃত‌্যুর ঘটনায় ১২ অক্টোবর এসআই আকবরসহ ওই ফাঁড়ির চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD