শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পাকিস্তান যাননি জিম্বাবুয়ের ভারতীয় কোচ লালচাঁদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

দুই দেশের রাজনৈতিক সংঘাত কতটা প্রভাব ফেলেছে দুই দেশের ক্রীড়া ক্ষেত্রে সেটা আবারও দেখিয়ে দিলেন জিম্বাবুয়ের ভারতীয় কোচ লালচাঁদ রাজপুত।

আজ মঙ্গলবার ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে দলের সঙ্গে পাকিস্তান যাননি লালচাঁদ রাজপুত।

এনিয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, আমরা ভারতীয় হাই-কমিশনকে চিঠি দিয়েছিলাম লালচাঁদ রাজপুতকে পাকিস্তান যাবার অনুমতি দেয়ার জন্য। তবে ভারতীয় হাই-কমিশন জানায়্, সে একজন ভারতীয়। তাই তার পাকিস্তান সফরের ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে।

সূচি অনুযায়ী আগামী ৩০ অক্টোবর থেকে লাহোরে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ১ ও ৩ নভেম্বর হবে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ। এরপর ৭, ৮ ও ১০ নভেম্বর রাওয়ালপিন্ডিতে হবে টি-টোয়েন্টি সিরিজ।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে জিম্বাবুয়েকে আশ্বস্ত করা হয়েছে, যত রকম সুবিধা দেয়া লাগে তার সবই দেবে তাদের। এদিকে পিসিবি চেয়ারম্যান এহসান মানি জানান, ভিসা জটিলতায় পাকিস্তান আসতে পারেননি লালচাঁদ রাজপুত।

জিম্বাবুয়ে দল: চামু চিবাবা (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, ব্রায়ান চারি, টেন্ডাই চাতারা, এল্টন চিগুম্বুরা, টেন্ডাই চিসোরো, ক্রেইগ আরভিন, তিনাশে কামুনহুকামুই, ওয়েসলে মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মুম্বা, রিচমন্ড মুতুম্বামি, ব্রেসিং মুজারাবানি, রিচার্ড গারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুমবা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো ও শন উইলিয়ামস।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD