বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

গোপালগঞ্জে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ও বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে শাহিন মোল্লা (৩০) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের দুই যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন মোল্লা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আতালিয়া গ্রামের আয়ূব আলী মোল্লার ছেলে। আহত নন্দন দত্ত (২২) ও কার্ত্তিক মণ্ডলকে (২৪) গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, সকালে প্রাইভেটকারে করে ফরিদপুর জেলার ভাঙ্গা থেকে নন্দন দত্ত ও কার্ত্তিক মণ্ডল নামে দুই ব্যক্তি খুলনা যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি ধূসর ব্রিজের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর প্রাইভেটকার চালক শাহিন মোল্লার মৃত্যু হয়। অবস্থার অবনতি হলে আহত বাকি দুইজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ঘরের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘরের মধ্যে থাকা দুই ভাইবোনকে চাপা দেয় পিকআপটি। এ ঘটনায় মারাত্মকভাবে আহত তাসফিয়া খানম (৩) ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তার ভাই রাব্বি সিকদার (৬) আহত হলে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রর পরিদর্শক আবু নাঈম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে মাইক্রোবাস চাপায় খুশি বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত খুশি বেগমের বাড়ি জেলার মুকসুদপুর উপজেলার প্রভাকরদী গ্রা‌মে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD