বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের ঢাকায় স্থানান্তর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাত সোয়া আটটায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইর্মাজেন্সি অফিসার আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অবস্থা গুরুতর হওয়ায় রাতেই কিশোরগঞ্জের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আট জনকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, দগ্ধ নয় জনের মধ্যে অধিকাংশদের শরীরের ৭০ভাগ পুড়ে গেছে। আর শিশুদের ১০ ভাগ পুড়েছে। এখানে দগ্ধদের আলাদা কোন বার্ন ইউনিট না থাকায় তাদের সু-চিকিৎসা দেওয়া কঠিন হয়ে যাবে। তাই আহতদের ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। শুধুমাত্র আনোয়ার ইসলাম নামে এক শিশুকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ‌্য, শনিবার দুপুরে রান্না করার সময় গ্যাস পাইপের লিক থেকে পুরো ঘরে গ্যাস ছড়িয়ে পড়লে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে কাটখাল গ্রামের আবদুস সালামের স্ত্রী সিপাইনেছা, দুই ছেলে কামাল ও আনোয়ার, মেয়ে তাসলিমা, দুই নাতি উম্মে হাবিবা ও পারভিনসহ নয় জন অগ্নিদগ্ধ হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD