বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৯ জন দগ্ধের ঘটনায় এক নারীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

কিশোরগঞ্জের মিঠামইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধের ঘটনায় সোফিয়া (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার দুপুরে উপজেলার কাটখাল ইউনিয়ন পরিষদের হাজীপাড়ায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- কামাল মিয়া (৩২), সুফিয়া নেছা (৬০+), তাসলিমা (২৫), পারভিন (১৫), উম্মে হানি (২), উমা হাবিবা (২ মাস), জুয়েনা (২২), আনোয়ার হোসেন ও তোহরা। আহত আনোয়ার হোসেন ও তোহরাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে।

প্রতিবেশীরা জানায়, রান্নার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে দুর্ঘটনার সূত্রপাত। দগ্ধদের বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়ার পর ঢাকা মেডিকেলে আনা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD