বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে রায়হানের মায়ের আমরণ অনশন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

ছেলে হত্যার বিচারের দাবিতে সিলেটের বন্দরবাজার ফাঁড়ির সামনে আমরণ অনশনে বসেছেন নিহত রায়হানের মা সালমা বেগম।

রোববার সকাল সাড়ে ১১টায় আমরণ অনশনে বসেন তিনি। এ সময় সালমা বেগম, পুলিশ ফাঁড়িতে নির্যাতনে ছেলের মৃত্যু হয়েছে বলে আবারও অভিযোগ করেন।

তিনি বলেন, দু’জন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত এখনও ধরা-ছোঁয়ার বাইরে। জড়িত সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত কর্মসূচি চালাবেন বলেও জানান তিনি।

এদিকে, রায়হান হত্যার বিচারের দাবিতে বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ করেছে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি। বিক্ষোভ শেষে বন্দরবাজার ফাঁড়ির সামনে রায়হানের মায়ের আমরণ অনশন কর্মসূচির সাথে একাত্মতা জানান ব্যবসায়ী নেতারা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD