রাজধানীর কলাবাগানে নৌ বাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ এরফান সেলিমকে প্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাকে চক বাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। র্যাবের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে সোমবার সকালে তার নামে ধানমন্ডি থানায় থানায় মামলা করেন ভুক্তভোগী কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান। সেই মামলায় এর আগে গাড়িচালক মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
মারধর ও হত্যাচেষ্টার অভিযোগের এই মামলায় সাংসদের ছেলেসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম, প্রোটকল অফিসার এবি সিদ্দিক দিপু, মোহাম্মদ জাহিদ ও মিজানুর রহমান।
লাইটনিউজ