বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মহাসড়কের কাজের অগ্রগতি ১১ শতাংশ, ব্যয় বাড়লো ৪৭৬৩ কোটি টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

পাঁচ বছরে ‘এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের অগ্রগতি হয়েছে মাত্র ১০ দশমিক ৭৬ শতাংশ। এরমধ্যেই ফের প্রকল্পের মেয়াদ ৩ বছর ৪ মাস বাড়ানোর পাশাপাশি ৪ হাজার ৭৬৩ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় বেড়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পের অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এসময় পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম গণভবনে উপস্থিত ছিলেন। একনেকের বাকি সদস্যরা ছিলেন রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে।

জানা গেছে, এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চার লেনের কাজরে জন্য ব্যয় ধরা হয়েছিল ১১ হাজার ৮৯৯ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৫৪৪ কোটি টাকা এবং এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৯ হাজার ৩৫৪ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। গত আগস্ট মাস পর্যন্ত ব্যয় হয়েছে ৩ হাজার ১৪৫ কোটি ৭৫ লাখ টাকা। যা অনুমোদিত প্রকল্প ব্যয়ের ২৬ দশমিক ৪৪ শতাংশ। তবে প্রকল্পটির বাস্তব অগ্রগতি ১০ দশমিক ৭৬ শতাংশ। এখন প্রথম সংশোধনীর মাধ্যমে ৪ হাজার ৭৬৩ কোটি ৩৭ লাখ টাকা বাড়িয়ে প্রকল্পটির মোট ব্যয় দাঁড়াচ্ছে ১৬ হাজার ৬৬২ কোটি ৩৮ লাখ টাকা। এক্ষেত্রে সরকারের তহবিল থেকে ৫ হাজার ৩৬ কোটি ৬৫ লাখ টাকা এবং এডিবির ঋণ থেকে ১১ হাজার ৬২৫ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদফতর।

পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম বলেন, প্রকল্প চলাকালীন হঠাৎ কোনো কর্মকর্তা বদলি হলে তার বিপরীতে যারা দায়িত্বে আসবেন তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। কারণ বদলির কারণে প্রকল্পের অগ্রগতি যেন বাধাগ্রস্ত না হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD