বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ঢাকায় বাড়ছে ডেঙ্গু, ২৫ রোগী হাসপাতালে ভর্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

কভিড-১৯ মহামারীর মধ্যেই ঢাকায় ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নয় জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ঢাকা বিভাগে মোট ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে দেশের অন্য বিভাগে আর কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে গত ২৪ ঘ্ণ্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে চারজনের তথ্য পাঠানো হয়। তাদের মধ্যে দুই জনের তথ্য বিশ্লেষণ করে একজনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।

চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭৩ জন। তাদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৫৩৯ জন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD