বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে ৩ যুবকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

কুষ্টিয়ায় পৃথকস্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে তিন যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের ভবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ (৩২), মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৩৫) ও সদর উপজেলার বড় আইলচারা গ্রামের তপন বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (২১)।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, দুর্গাপূজার উৎসব-আনন্দে অ্যালকোহল পান করে গুরুতর অসুস্থ হন ওই তিনজন। পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তির করেন। রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে চিকিসাধীন অবস্থায় একে একে তিন যুবকেরই মৃত্যু হয়।

তবে এবিষয়ে হাসপাতালে রোগীর সঙ্গে থাকা স্বজনরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, বিষাক্ত অ্যালকোহল পান করে তিন যুবকের মৃত্যুর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD