রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

দরুদ পাঠ একটি স্বতন্ত্র ইবাদত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

হজরত রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহতায়ালা অজস্র বৈশিষ্ট্য আর মর্যাদা এবং গুণ ও সৌন্দর্যে ভূষিত করেছেন। তার নাম ও সুনামকে করেছেন সমুন্নত। বলেছেন, ‘আর হে নবী! আমি কি আপনার নামকে বুলন্দ (উঁচু) করিনি?’ -সূরা আলাম নাশরাহ: ৪

কতভাবে আল্লাহ তার নবীর নামকে বুলন্দ করেছেন এবং কী কী উপায়ে তার মানমর্যাদা বৃদ্ধি করেছেন সে এক দীর্ঘ বহর। তবে সংক্ষিপ্ত কথা হলো, তার সম্মান বৃদ্ধি ও সুনাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ নবীর নামকে নিজের নামের সঙ্গে উল্লেখ করেছেন। তার আনুগত্যকে নিজের আনুগত্য আখ্যায়িত করেছেন এবং তার অনুসরণ-অনুকরণকে আল্লাহর মাহবুব ও প্রিয়পাত্র হওয়ার উপায় বলে স্বীকৃতি দিয়েছেন।

ঈমানের কালিমা থেকে আরম্ভ করে নামাজের তাশাহহুদ ও দরুদ, আজানের বাক্যসমূহ থেকে নিয়ে দাফনের দোয়া-কালাম, ঊর্ধ্বজগত থেকে নিয়ে পার্থিব জগত এবং রূহের জগতে শপথ গ্রহণের সময় থেকে নিয়ে কবর-হাশর এবং বরজখ ও আখেরাত পর্যন্ত সব জায়গায়, সবক্ষেত্রে নবীর নামকে আল্লাহ নিজের নামের সঙ্গে একত্রে উল্লেখ করেছেন।

লা ইলাহা ইল্লাল্লাহুর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া আশহাদু আল্লা ইলাহার সঙ্গে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও রাসূলুহু, বিসমিল্লাহর সঙ্গে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মার রাববুকার সঙ্গে মান হাজার রাজুল… কে এমনভাবে যুক্ত করা হয়েছে যে, একটি অপরটি থেকে আলাদা হওয়ার কোনো অবকাশ নেই।

আল্লাহ ও নবীর নাম একত্র উচ্চারণের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো সালাত (দরুদ) ও সালাম। প্রত্যেক সালাত ও সালামে আল্লাহর নবীর জন্য প্রার্থনা করা হচ্ছে। এ কারণে সালাত ও সালাম যেমন রাসূলে কারিম (সা.)-এর হক আদায়ের একটি সেরা আমল তেমনি সেটি দোয় ও প্রার্থনার সর্বোত্তম পদ্ধতি হিসেবে অনেক বড় ইবাদত। আর সে কারণেই কোনো ব্যক্তি যদি অজিফা ও দৈনন্দিন জিকির-আজকারের সবটুকু সময় সালাত ও সালামের আমলে ব্যয় করে তবে সে আল্লাহর ইবাদতে এবং আল্লাহর জিকিরেই মশগুল রয়েছে বলা হবে।

সালাত ও সালাম বা দরুদ শরীফের সৌন্দর্য ও তাৎপর্যের মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ যে, এতে একইসঙ্গে আল্লাহর ইবাদত, রাসূলুল্লাহ (সা.)-এর হক আদায়, উভয়ের প্রতি ভালোবাসায় দৃঢ়তা, ইত্তেবায়ে সুন্নতের তওফিক, আল্লাহ ও রাসূলের শোকরগোজারি, উভয়ের সন্তুষ্টি অর্জন, হাশরের ময়দানে নবীয়ে কারিমের সুপারিশ লাভ ও নিজের উন্নতি ও মরতবা বৃদ্ধি- সবকিছুই নিহিত রয়েছে। এর বেশি আর কী চাই যে, নবীয়ে কারিমের প্রতি সালাত (দরুদ) ও সালামের বদৌলতে স্বয়ং আল্লাহ দরুদ পাঠকারী উম্মতের ওপর সালাত (রহমত) ও সালাম (শান্তি) বর্ষণ করেন!

সালাত ও সালামের দ্বারা দ্বীন ও ঈমান, দুনিয়া-আখেরাত এবং জাহের ও বাতেনের বহুবিধ কল্যাণ সাধিত হয়। এর মাঝে বহু হেকমত আর রহস্য লুকায়িত আছে। রয়েছে বহু শিক্ষা। সবচেয়ে বড় শিক্ষা এই যে, এতে চিন্তা-ভাবনা করলে মানুষের মাঝে বিনয় ও আল্লাহমুখিতার দৌলত নসিব হয়।

নামাজে পঠিত দরুদ শরিফ তো মাশাআল্লাহ সবার মুখস্থ আছে। এছাড়াও ছোট-বড় বিভিন্ন দরুদ শরিফ হাদিস ও সিরাত গ্রন্থে এবং সালাত ও সালামের ওপর লেখা বই-পুস্তকে পাওয়া যায়। যার জন্য যে দরুদ সহজ মনে হয় জওক-শওকের সঙ্গে প্রতিদিন নিয়মিত পড়া উচিত।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD