বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পরীক্ষামূলকভাবে ৩টি ফেরি চলাচল শুরু করেছে। শুক্রবার সকালে শিমুলিয়া ঘাট থেকে ফেরি কুমিল্লা ও ফরিদপুর ছেড়ে কাঠালবাড়ী ঘাটে এসে পৌঁছে। এছাড়া কাঠালবাড়ী ঘাট থেকে ফেরি কাকলী শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

একটানা ২২ দিন ফেরি বন্ধ থাকার পরে সীমিত আকারে পরীক্ষামূলক ৩টি ফেরি চলাচল শুরু করেছে। পরিবহন চালক ও যাত্রীরা দাবি করেন, ঘাটটি যেন এখন থেকেই সীমিত আকার হলেও চলাচল অব্যাহত থাকে। না হলে দক্ষিণাঞ্চলের যাত্রীরা দিনের পর দিন দুর্ভোগের শিকার হন। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক থাকলেও নাব্য সংকটে ডুবোচরে আটকে মাঝে মধ্যেই লঞ্চ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ট্রাকচালক মো. হাসমত আলী বলেন, দীর্ঘদিন ফেরি ঘাট বন্ধ ছিল। আমি বরিশাল থেকে ১৭ অক্টোবর কাঠালবাড়ী ঘাটে এসেছি। এতদিন কোনো ফেরি চলাচল না করায় ঘাটেই আমাকে থাকতে হয়েছে। পকেটে যে টাকা পয়সা ছিল তা প্রায় সবই খরচ হয়ে গেছে ঘাটে বসে। আজ সকাল থেকে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। এখন ফেরিতে পারাপার হতে পারলে ঢাকা পৌঁছতে পারব। যদি নাব্য সংকটে পরে নদীর মধ্যে আটকে থাকলে তখন আর বিপদের শেষ থাকত না।

নড়াইল থেকে আসা মোটরসাইকেলচালক বজলুর রহমান জানান, ফেরি না পেলে ঝুঁকি নিয়ে ট্রলারেই পার হতে হতো। অনেক মানুষকেই দেখি জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে অতিরিক্ত টাকা দিয়ে তারা পার হয়।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী ঘাট ম্যানেজার আব্দুল আলীম মিয়া বলেন, কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল দীর্ঘদিন যাবত বন্ধ ছিল। এখন নাব্য সংকট কিছুটা কেটে যাওয়ায় সীমিত আকারে পরীক্ষামূলক কয়েকটি ফেরি চালু করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD