রাজধানীর কল্যাণপুরের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
শুক্রবার রাত আনুমানিক পৌনে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে তারা তাৎক্ষণিক ৫টি, পরে আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে, এখনো আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।