শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

ইরফান ও তার দেহরক্ষী ফের দুই দিনের রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০

নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের (বরখাস্ত) কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে ফের দুই দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার ঢাকা মহানগর হাকিম মো. জিয়াউর রহমানের আদালত এই আদেশ দেন।

এর আগে একই মামলায় তিন দিনের রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মবিনুল হক তাদের পাঁচ দিন করে রিমান্ডের নেওয়ার জন্য আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে গত ২৮ অক্টোবর আদালত তাদের দুজনকে তিন দিন করে রিমান্ডে দিয়েছিলন। এছাড়া গতকাল শনিবার ইরফানের ব্যক্তিগত সহকারী দিপুর ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ২৭ অক্টোবর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই দিন টাঙ্গাইল শহর থেকে আসামি দিপুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৬ অক্টোবর হাজী সেলিমের গাড়ী চালক মিজানুর রহমানের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ২৮ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গত ২৬ অক্টোবর সকালে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ওয়ার্ড কাউন্সিলর এরফান সেলিম, তার বডিগার্ড মোহাম্মদ জাহিদ, এবি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমদ খান বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD