বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আমগাছে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

সাভারে নিজ বাড়ির পাশে আমগাছ থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বরকত উল্লাহ (৩৩)।

মঙ্গলবার সকালে সাভার পৌর এলাকার উত্তর জামসিং মহল্লা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বরকত উল্লাহ খাগড়াছড়ি পুলিশলাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

জানা যায়, সকালে সাভারের উত্তর জামসিং মহল্লার নিজ বাড়ির পাশে একটি আমগাছে পুলিশ সদস্য বরকত উল্লাহকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন এলাকাবাসী।

পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বরকত উল্লাহকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার এএসএম সায়েদ জানান, কীভাবে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD