বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ই-কমার্স ব্যবসার নামে ২৬৮ কোটি টাকার প্রতারণা: গ্রেফতার ৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

ই-কমার্সের নামে ২৬৮ কোটি টাকা প্রতারণার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর কলাবাগান থেকে গত ২৬ অক্টোবর এফ হক টাওয়ার থেকে চারজনকে গ্রেফতার করা হয়।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার মোহাম্মদুপুর থেকে মূলহোতা আলামিন প্রধান ও মো. জসীমকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারের পুলিশ জানায়, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড নামে একটি কোম্পানি ই-কমার্সের নামে অনলাইনের মাধ্যমে মাল্টিলেভেল মার্কেটিং করে আসছিল। তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে অধিক কমিশন দেয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিলো। অভিযোগের ভিত্তিতেই এই প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। কোম্পানিটির কোনো লাইসেন্স ছিল না বলেও জানায় পুলিশ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD