বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ইলিশ না পেয়ে হতাশ পদ্মা পাড়ের জেলেরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

দীর্ঘ ২২ দিনের বিরতি শেষে নদীতে ইলিশ না পেয়ে হতাশ রাজবাড়ীর পদ্মা পাড়ের জেলেরা। যে পরিমাণ ইলিশ পাওয়ার কথা, তা পাচ্ছেন না বলে জানিয়েছেন তারা।

১৪ অক্টোবর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় বুধবার (৪ নভেম্বর) মধ্যরাত থেকেই শুরু হয়েছে মাছ ধরা। রাজবাড়ীর ওপর দিয়ে প্রবাহিত পদ্মায় তাই এখন জেলেদের ছড়াছড়ি।

এদিকে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নদীর পাড়ে এবং বাজারেও ইলিশ মাছ কেনার জন্য ভিড় জমাচ্ছেন ক্রেতারা। তাদের ধারণা, দীর্ঘদিন ইলিশ না ধরায় প্রচুর ইলিশ ধরা পড়ার কথা। আর ইলিশের দামও কম হওয়ার কথা। কিন্তু বাজারে উল্টো চিত্র দেখে ক্রেতারাও হতাশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে দৌলতদিয়া মাছ বাজারে গিয়ে দেখা যায়, ইলিশ মাছ কেনার জন্য অনেক ক্রেতা অপেক্ষা করছেন। কিন্তু যে পরিমাণ ক্রেতা এসেছেন সে তুলনায় বাজারে মাছের আমদানি একেবারেই কম।

পদ্মা পাড়ের একজন জেলে বললেন, পদ্মায় যত বেশি স্রোত থাকবে, তত বেশি ইলিশ মাছ ধরা পড়বে। কিন্তু এবার নদীতে স্রোত না থাকায় ইলিশ মাছ ধরা পড়ছে না। সারা রাত জেগে থেকে ৫ কেজির মতো করে একেকজন মাছ পেয়েছি আমরা। এভাবে যদি মাছ না পাই তাহলে তো আমরা পরিবার-পরিজন নিয়ে না খেয়ে মরে যাব।

দৌলতদিয়া ঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, দৌলতদিয়ার পদ্মায় প্রতিবছর যে পরিমাণ ইলিশ মাছ পদ্মায় ধরা পড়তো এবার তার অর্ধেক পরিমাণ মাছও মিলছে না।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD