বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার দুপুরে উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সিমেন্টভর্তি একটি ট্রাক কুমিল্লার দিকে যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল।

মনকাশাইর নামক স্থানে সিমেন্টবোঝাই ট্রাকটি অটোকে ধাক্কা দিলে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোর ৩ যাত্রী নিহত ও ৪ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে থানা পুলিশের এসআই আবদুর রাজ্জাক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD