রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

শিরোনাম :
শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে: রিজভী অতীতে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১

যুক্তরাষ্ট্রের ভিসা না পেলে আড়াই হাজার শিক্ষার্থীর ভর্তি বাতিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে যেতে না পারলে ধূলিসাৎ হবে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর স্বপ্ন। শিক্ষার্থী ভিসা চালু না হওয়ায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও গ্র্যান্ড বাতিল হওয়ার আশঙ্কায় এসব শিক্ষার্থীরা। সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মার্কিন দূতাবাসের সহায়তা চেয়েছে ভুক্তভোগীরা।

চলতি বছর যাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাওয়ার কথা ছিল, করোনার কারণে তা আটকে যায়। সব আনুষ্ঠানিকতা শেষ হলেও কেবল বাকি ছিল ভিসা। ফলে অনিশ্চয়তায় প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ।

যুক্তরাষ্ট্র পার্শ্ববর্তী দেশ ভারতের শিক্ষার্থীদের ভিসা দেয়ার কাজ শুরু করেছে ১৭ আগস্ট থেকে। পাকিস্তানে শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর আর শ্রীলঙ্কায় ৮ অক্টোবর। অথচ বাংলাদেশে তা শুরু হয়নি এখনও। জানুয়ারির মধ্যে যেতে না পারলে প্রায় সবারই স্কলারশিপ কিংবা ফান্ড বাতিল হয়ে যাবে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, আমরা যদি নভেম্বর ডিসেম্বরের মধ্যে ভিসার জন্য দাঁড়াতে না পারি তাহলে আমাদের সিটটা আর থাকবে না। ফলে জানুয়ারিতে পিএইচডির অফারটা আর থাকবে না। আমাদের জন্য বরাদ্দকৃত ফান্ডটাও তখন অন্য কোনো দেশের স্টুডেন্টকে দিয়ে দেবে। কারণ তারা তো আর আমাদের জন্য বসে থাকবে না।

বিষয়টির সুরাহা করতে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন। তবে আশানুরূপ ফল মেলেনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, যারা পিএইচডির সুযোগ পেয়েছে তারা অবশ্যই যাবে। কিন্তু যেহেতু তাদের মিশনে কাজের লোক নেই। কোভিডের জন্য কেউ কাজে যোগ দেয়নি, সেজন্য তারা স্টুডেন্ট ভিসা ইস্যু করতে পারছে না।

সমস্যার সমাধান হলে এ বছর বাংলাদেশ থেকে উচ্চশিক্ষা কিংবা পিএইচডির জন্য ২৫১০ জন যুক্তরাষ্ট্রে যাবার কথা রয়েছে।

সূত্র : আরটিভি অনলাইন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD