রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

মালয়েশিয়া বানাচ্ছে বিশ্বের প্রথম ‘কোরআনিক ভিলেজ’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : দুবাইয়ে বিশ্বে প্রথমবারের মতো পবিত্র কোরআনের আলোকে নির্মিত হয় ‘কোরআন পার্ক।’ ২০১৯ সালের ২৯ মার্চ দুবাইয়ের আল খাওয়ানিজ অঞ্চলে ৬৪ হেক্টর জমির ওপর পার্কটি উদ্বোধন করা হয়।

সেই কোরআন পার্কের মতো বিশ্বে প্রথমবারের মতো ‘কোরআনিক ভিলেজ’ বানাচ্ছে মালয়েশিয়া। পুত্রাজায়াতে প্রায় ২০ একর জায়গাজুড়ে নির্মিতব্য এই প্রকল্পে থাকবে- পাঁচ হাজার মুসল্লির ধারণ ক্ষমতাসম্পন্ন একটি মসজিদ, একটি কোরআন বিজ্ঞান ও গবেষণাকেন্দ্র, একটি ছাত্রাবাস, অডিটোরিয়াম, একটি বাজার এবং একটি শিল্পকলা কেন্দ্র।

মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইলের খবরে বলা হয়েছে, ছোট কোনো প্রকল্প নয় কোরআনিক ভিলেজ। প্রায় ১৫০ মিলিয়ন রিঙ্গিত ব্যয়ে নির্মাণ হবে কোরআনিক ভিলেজ। ইতোমধ্যে নকশা অনুমোদন ও জমি নির্বাচনের কাজ সম্পন্ন হয়েছে।

ইসলাম ধর্ম, ইসলামি জীবন ব্যবস্থা, বিখ্যাত মুসলিমি মনীষীদের নিয়ে গবেষণা ও কোরআন সম্পর্কে মানুষকে প্রকৃত ধারণা দিতে এই অভিনব পন্থা অবলম্বন করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

মেগা প্রকল্পটির নকশা প্রকাশ করে মালয়েশিয়ার ফেডারেল টেরিটরিমন্ত্রী আনোয়ার মুসা নিজের ভেরিফায়েড ফেসবুক ও টুইটারে বলেন, ‘কোরআনিক ভিলেজের নকশা চূড়ান্ত করা হয়েছে। সরকার ইতোমধ্যে প্রকল্পটিতে নীতিগতভাবে সম্মত হয়েছে এবং এর অর্থায়ন অনুমোদন করেছে। ২০২১ সালে এর কাজ শুরু করতে পারব- ইনশাল্লাহ।

এটি বিশ্বের একমাত্র কোরআনিক ভিলেজ হতে যাচ্ছে বলে দাবি মালয়েশিয়ার। প্রকল্পটি বাস্তবায়িত হলে মালয়েশিয়ার পর্যটন খ্যাতি আরও বেড়ে যাবে বলে সংশ্লিষ্টদের মত।

কোরআনিক ভিলেজটি যথাক্রমে মালয়েশিয়া, কুয়েত, ইরাক, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ব্রুনাইয়ের জন্য উৎসর্গ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী আনোয়ার মুসা।

মন্ত্রী আনোয়ার মুসা আরও জানিয়েছে, কোরআনিক ভিলেজে সব ধর্মের মানুষ গবেষণার কাজে আসতে পারবেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD