শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপ চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ালেন জামায়াত আমির মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ইরান নীতিতে কোণঠাসা ট্রাম্প, হাতে নেই কোনো বিকল্প ইরানে হামলার পর ফের উত্তেজনা হ্রাসের চেষ্টা ট্রাম্পের ইসরাইলকে কড়া বার্তা ‘সম্ভাব্য’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যামের উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

১৭ নভেম্বর থেকে সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৭ নভেম্বর থেকে সিলেট-মাস্কাট-সিলেট রুটে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। সপ্তাহের প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ৭টা৩০মিনিটে সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উড্ডয়ন করবে এবং স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে মাস্কাটে অবতরণ করবে। প্রতি মঙ্গল ও শুক্রবার মাস্কাট থেকে স্থানীয় সময় রাত ১১ টা ৩০ মিনিটে উড্ডয়ন করে পরদিন সকাল ৭টা ১৫ মিনিটে সিলেটে অবতরণ করবে।

বর্তমানে ইউএস-বাংলা প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে মাস্কাট ও বুধ ও রবিবার চট্টগ্রাম থেকে মাস্কাট রুটে দু’টি করে ফ্লাইট পরিচালনা করছে। ইউএস-বাংলা সোম ও বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পরের দিন মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টায় মাস্কাটে অবতরণ করে। অপর দিকে মাস্কাট থেকে মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দের অবতরণ করে। আবার বুধ ও রবিবার রাত ৮টা ৩০ মিনিটে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে মাস্কাটে অবতরণ করে। অপর দিকে মাস্কাট থেকে বৃহস্পতি ও সোমবার স্থানীয় সময় রাত ১২ টা ৩০মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং সকাল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে।

বর্তমানে মাস্কাট ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক রুট গুয়াংজু, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, দোহা, কলকাতা ও চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে।

টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা এয়ারলাইন্সের নিজস্ব সেলস্ সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। যোগাযোগ- ০১৭৭৭৭৭৭৮০০-৬ অথবা ১৩৬০৫।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD