শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত : পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে: ট্রাম্প এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও একে পার্টির প্রতিনিধির সাক্ষাৎ দিন- রাত লাইন ধরেও তেল মেলে না! সৌদি আরব পৌঁছেছে হজের প্রথম ফ্লাইট হরমুজ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে মাঠে, সামাজিক যোগাযোগমাধ্যমে নয় : ইরান

করোনাভাইরাসে বিশ্বব্যাপী কমেছে মৃত্যু বেড়েছে সুস্থতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

 

ক্ষীণ হলেও আশার আলো দেখাচ্ছে পরিসংখ্যান। নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গত ৭ দিন ধরে কমছে। কমছে আক্রান্তের সংখ্যাও। উন্নতি দেখা যাচ্ছে আরোগ্য লাভের ক্ষেত্রেও। এই মহামারি ভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ হাজার ৩৬৬ জন। আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৯২৮ জন।

 

 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ২৩০ জন। আগের দিন অর্থাৎ ১৯ এপ্রিলে সুস্থ হয়ে উঠেছিলেন ২৮ হাজার ৬১৬ জন। সর্বোচ্চ সুস্থ হওয়ার ঘটনা ঘটেছে ১৬ এপ্রিলে, ৩৬ হাজার ৯৯৯ জন। কমবেশি হলেও মোটাদাগে বাড়ছে সুস্থ হওয়া মানুষের সংখ্যা।

 

গত ১৪ এপ্রিলে করোনাভাইরাসের সংক্রমণে সর্বোচ্চ ১০ হাজার ৭৬১ জনের মৃত্যু দেখেছিল বিশ্ব। তারপর ধীরে ধীরে কমছে। ১৫ এপ্রিলে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৯৬ জন, ১৬ এপ্রিলে ৬ হাজার ৮১৩, ১৭ এপ্রিলে ৮ হাজার ৩২৬, ১৮ এপ্রিলে ৬ হাজার ৪৩৩, ১৯ এপ্রিলে ৪ হাজার ৯৮৪, ২০ এপ্রিলে ৫ হাজার ৩৬৬ জন।

 

আক্রান্ত হওয়ার হারও কমছে। ১৬ এপ্রিলে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ২৫৪ জন, ১৭ এপ্রিলে আক্রান্ত ৮৬ হাজার ৪৯৭, ১৮ এপ্রিলে সংখ্যাটা কমে হয়েছে ৮১ হাজার ৯০৬ জন, ১৯ এপ্রিলে ৭৫ হাজার ৮০৪, ২০ এপ্রিলে ৭৩ হাজার ৯২৮।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD