বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

ফরিদপুরের নগরকান্দায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় অপর দুইজন আহত হয়েছেন।

শুক্রবার বিকালে রাজবাড়ী-ভাঙ্গা ট্রেন লাইনের নগরকান্দা উপজেলা অংশের ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রীরামদিয়া গ্রামের ওয়াজেদ মোল্লার ছেলে ওয়াহেদ মোল্লা (৫০) ও সরোয়ার মোল্লার ছেলে লিটু মোল্লা (৪৫)। আহতরা হলেন- একই গ্রামের চান্দুউল্লা শেখের ছেলে রফিক শেখ (৪০) ও শেখ মনছুরের ছেলে হান্নান শেখ (৪৮)। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, ভ্যানের উপর শ্যালোইঞ্জিন ও ধান ভাঙানোর মেশিন বসিয়ে গ্রামে-গ্রামে ঘুরে ধান ভাঙানোর কাজ শেষে দুইজন রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

ফরিদপুর স্টেশনের মাস্টার মাসুদ রানা রনি জানান, মধুমতি এক্সপ্রেসের ট্রেনটি ভাঙ্গা থেকে ফরিদপুরে ফিরছিল। এ সময় নগরকান্দা অংশে একটি লোকবিহীন গেট অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শনে রাজবাড়ী থেকে রেলওয়ে পুলিশ ও একটি প্রতিনিধি দল রওনা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD